গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পতেঙ্গার মহাজনঘাটা এলাকা থেকে গতকাল রোববার বিকেলে মিয়ানমারের এক নাগরিকসহ তিনজন ইয়াবা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১ হাজার ২০০ ইয়াবা বড়ি জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের নাগরিক সেলিম আহমেদ (২৫), কক্সবাজারের কলাতলী এলাকার বাসিন্দা হাবিবুর রহমান (২৫) ও সানজিদা বেগম (২৫)। পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে জানান, আটক তিন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য পতেঙ্গার মহাজনঘাটার মহাজন টাওয়ারের সামনে জড়ো হন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।