গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে গত মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার ওসি খান মো. এরফান বলেন, পুলিশের বিশেষ অভিযান চলাকালে উপজেলার রনবিরবালা গ্রামের সবুজ মিয়াকে দুই গ্রাম হেরোইন, শেরপুর পৌর শহরের শ্রীরামপুরপাড়ার সুজা কুমারকে ১৫টি ইয়াবা বড়ি ও খন্দকারপাড়ার জামাল উদ্দিনকে ২০টি ইয়াবা বড়িসহ আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত থানা-পুলিশের বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে পুলিশ পৃথক মামলা করেছে।