গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে তিন যুবককে আটক করেছেন এলাকাবাসী। গত বুধবার সন্ধ্যায় তাঁদের পুলিশে দেওয়া হয়। আটক হওয়া তিনজন হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার ক্ষিদিরামপুর গ্রামের ফিরোজ হোসেন (২২), আমলা সদরপুর গ্রামের আতাহার আলী (২৪) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের আনারুল ইসলাম (২৫)। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, ওই তিনজন আনন্দবাস গ্রামের সোহেল রানা ও মিলন হোসেনকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার মৌখিক চুক্তি করেন। গত বুধবার তাঁরা ভুয়া নিয়োগপত্র নিয়ে এলে গ্রামবাসীর হাতে আটক হন। এ ঘটনায় হওয়া মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।