গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরের মিয়াপাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রেজাউল ইসলাম, জুয়েল রানা ও মিলন মিয়া। গত রোববার রাতে ৮ থেকে ১০ জন ডাকাত মনজুরুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক পরিচয়ে ঢোকে। পরে তারা অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে আড়াই লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় করা মামলায় পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে। সদর থানার ওসি আবদুল আউয়াল বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের সাত দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।’