গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার পৃথক অভিযান চালিয়ে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাইজেরিয়ার নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। তাঁদের কাছ থেকে ৫৩০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নাইজেরিয়ার নাগরিক আবদুল করিম (৪৩), শাহজাহান ওরফে সাজু (৩৪) ও মনির হোসেন (২২)। র্যাব সূত্র জানায়, বুধবার দিবাগত রাত আটটার দিকে র্যাব-১-এর একটি দল ভাটারা থানার ছোলমাইদ ডালিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩০টি মাদকসহ নাইজেরিয়ার নাগরিক আবদুল করিমকে গ্রেপ্তার করে। তিনি ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত। এর আগে ওই দিন রাত সাড়ে সাতটার দিকে ডিবির পূর্ব বিভাগের একটি দল জুরাইনের চিশতিয়া মাজার শরিফের সামনে থেকে ৫০০ ইয়াবা বড়িসহ শাহজাহান ও মনিরকে গ্রেপ্তার করে।