গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রামনগর মগারবাড়ী এলাকায় র্যা ব-১১-এর একটি দল অভিযান চালিয়ে খোকন ওরফে ছক্কা (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় খোকনের কাছ থেকে ১২টি দেশীয় অস্ত্র ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। একই সময়ে পাশের কক্ষ থেকে র্যা ব সদস্যরা ৪৭টি ইয়াবা বড়িসহ সোহাগ (২২) ও নাছির উদ্দিন (২৬) নামের দুই তরুণকে গ্রেপ্তার করেন। র্যা বের এএসপি মো. নাজিম উদ্দীন আল আজাদের নেতৃত্বে একটি দল গতকাল ভোরে তাঁদের গ্রেপ্তার করে। গতকাল বিকেলে র্যা বের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।