গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় লায়লা বানু (২৫) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার ঘটনায় তাঁর শ্বশুরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ গত মঙ্গলবার রাতে উপজেলার সোনাজুড়ি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লায়লা বানুর শ্বশুর হারুন উর রশীদ (৬৫), চাচাশ্বশুর মো. আবদুল মান্নান (৩০) ও নন্দাই এনামুল হক ওরফে এনায়েত (৩৮)। সোনাজুড়ি গ্রামের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা লায়লা বানুকে গত সোমবার দিবাগত রাতে হত্যা করা হয়। থানার এসআই আহসান বলেন, যৌতুক না পেয়ে লায়লাকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগে তাঁর বাবা সাফজাল হোসেন গত মঙ্গলবার মামলা করেন। এতে লায়লার স্বামী সাদ্দাম হোসেনসহ ১১ জনকে আসামি করা হয়। রাতেই পুলিশ হারুনসহ তিনজনকে গ্রেপ্তার করে।