গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে সিএনজিচালিত অটোরিকশা (সিএনজি) ছিনতাইকারী চক্রের সদস্য সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনারগাঁ থানার সহকারী এএসআই আবুল কালাম আজাদ বলেন, উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র সিএনজি ছিনতাই করে আসছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চক্রের সদস্য সোলেমান মিয়া, সোলেমানের স্ত্রী ও আবদুল আজিজকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি সিএনজি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।