প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনারগাঁ ও বন্দর থানার হত্যা মামলার দুই আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে বন্দর থানার নন্দন কানন এলাকা ও সোনাকান্দা ব্যাপারী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পৃথক হত্যা মামলার দুই আসামি হলেন সামছুল হক (৫৫) ও আল আমিন (২৮)। এ ছাড়া ‘মাদকসেবী’ সালাউদ্দিন ওরফে চায়নাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁদের তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।