গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে উপজেলার বান্ধাইখাড়া বাজার এলাকা থেকে ২১৬ বোতল অ্যালকোহলসহ তিন যুবকে আটক করেছে আত্রাই থানা-পুলিশ। পুলিশ গত সোমবার রাত সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে উপজেলার বাইগাছা গ্রামের নাজমুল হক (২৫), বিলবাড়ি গ্রামের ছালাউদ্দিন আহম্মেদ (২৮) ও পালশা গ্রামের তহিদুল ইসলামকে (২২) ওই অ্যালকোহলসহ আটক করে। থানার ওসি বদরুদ্দোজা বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে।