প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়িতে গত শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবাসহ তালিকাভুক্ত তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রিনা বেগম (৩২), ১৪ মামলার আসামি মো. সাজু (৩৮) ও ১০ মামলার আসামি ফারুক হোসেন (২৬)। খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন, ৪৩০টি ইয়াবাসহ ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদকের দাম ৩০ লাখ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।