গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগে পৌর জামায়াতের সেক্রেটারিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে নীলফামারী সদর, সৈয়দপুর ও ডিমলা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সৈয়দপুর পৌর জামায়াতের সেক্রেটারি শরফুদ্দিন খান (৫২), ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুল মান্নান (৫০) এবং সদর উপজেলার সংগলশী ইউনিয়ন জামায়াতের সদস্য রেজাউল করিম (৪৮)।