গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার পুলিশ ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হচ্ছে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের নান্নু মিয়া ও সমর দাস এবং চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের সোহেল মিয়া। পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ১০-১২ জন ডাকাত ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার খাতাবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি রামদা, একটি ছুরি ও একটি লোহার পাইপ উদ্ধার করে। গ্রেপ্তার হওয়া তিনজন আন্তজেলা ডাকাত দলের সদস্য।