গ্রেপ্তার ৩১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩১ জন গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া লোকজনের মধ্যে সাতক্ষীরা সদর থানার ১৪, কলারোয়ার ৩, তালার ৪, কালীগঞ্জের ৪, শ্যামনগরের ২, আশাশুনির ৩ ও দেবহাটার ১ জন। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া লোকজনের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে।