গ্রেপ্তার ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩৩ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে কাউনিয়ার হারাগাছের পাইকাড় বাজার এলাকা থেকে শরিফুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির কাছ থেকে ৮০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। রংপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) সাইফুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মাদক, ছিনতাইসহ বিভিন্ন নাশকতার মামলার আসামি। তাঁরা পলাতক ছিলেন।