গ্রেপ্তার ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে গত শুক্রবার সকাল থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে মাদক পাচারকারী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১৩ জন, গাংনী উপজেলায় ১৯ ও মুজিবনগর উপজেলায় ১ জন রয়েছেন। তাঁদের গতকাল মেহেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, ৯ মার্চ থেকে সারা দেশে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে অভিযান চালাচ্ছেন তাঁরা। এটি ১৮ মার্চ পর্যন্ত চলবে।