গ্রেপ্তার ৩৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের এক কর্মীসহ ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। তাঁদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১০ জন, কলারোয়ায় ৫ জন, তালায় ২ জন, কালিগঞ্জে ৩ জন, শ্যামনগরে ১০ জন, আশাশুনিতে ৪ জন, দেবহাটায় ১ জন ও পাটকেলঘাটায় ১ জন রয়েছেন।