গ্রেপ্তার ৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধোপাডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলামসহ বিএনপি, জামায়াত-শিবিরের ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, গ্রেপ্তার হওয়া জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের থানাহাজতে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।