গ্রেপ্তার ৩৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত সোমবার ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা এলাকায় ১৪ জন, রাজপাড়ায় ১১, মতিহারে ৮ ও শাহমখদুম থানায় ২ জন গ্রেপ্তার হয়েছে। বাকি চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি। সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. সজলের কাছে ১৫০ গ্রাম গাঁজা, হাসিবুল ইসলাম ও জব্বারের কাছে এক গ্রাম হেরোইন, রনির কাছে ১০টি ইয়াবা বড়ি, ওবাইদুলের কাছে ৬৫টি ইয়াবা বড়ি এবং উৎপল ঘোষ, আবুল কালাম, আরিফ শেখ ও রতন আলীর কাছে মদ পেয়েছে পুলিশ।