গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পত্নীতলায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নওগাঁ-সাপাহার সড়কের বালুকা মোড় এলাকা থেকে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার পিরোজপুর রেন্টিতলা গ্রামের শাহিন (১৯), শুকুর আলী (১৯), আশিক (২০) ও আনোয়ার (২০)। পুলিশ জানায়, চালককে বেঁধে অটোরিকশা ছিনতাই করার সময় টহল পুলিশ ওই চারজনকে আটক করে। পত্নীতলা থানার ওসি আবদুর রফিক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। নওগাঁ প্রতিনিধি|