গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নজরুল ইসলাম (৫০) নামের এক কৃষকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পশ্চিম মেড়েয়া গ্রামের জিহাদ ওরফে জিকু (৪৮), বড়হরিপুর গ্রামের জোসনা বেগম (৩৫), চান্দিনাপাড়া গ্রামের নুর আলম (১৬) ও একই গ্রামের হাজির মামুদ (৫০)। গত সোমবার সকালে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বড় হরিপুর চান্দিনাপাড়া গ্রামে জমির দখল নিয়ে নজরুল ইসলামের সমর্থক ও তাঁর প্রতিবেশী আব্দুল মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত নজরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।