গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট এলাকা থেকে গতকাল সোমবার রাতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ওরফে রুবেল, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক ওরফে সোহাগ ও সহসাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং বীজবাগ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ৮-১০টি করে মামলা আছে। মঙ্গলবার (আজ) তাঁদের আদালতে হাজির করা হবে।