প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা নেওয়ার অভিযোগে হুমায়ুন কবির, সৈয়দ মারুফ হাসান, শাহাবুদ্দিন ও জামাল শেখ নামে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জানান, তাঁরা চাকরি দেওয়ার নামে আবেদনকারীদের কাছ থেকে প্রায় ২৪ লাখ ২৫ হাজার টাকা আদায় করেন। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে র্যাব।