গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে ডাকাত সর্দারসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি রাতে চিলমারীর রমনা বাজার এলাকায় বিকাশ এজেন্ট হায়দার আলীর বাড়িতে ডাকাতি হয়। ওই রাতে ডাকাতেরা টাকা, স্বর্ণালংকার, তিনটি মুঠোফোন ও একটি বাইসাইকেল নিয়ে যায়। এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি হায়দার মামলা করেন। গত সোমবার রাতে অভিযান চালিয়ে রংপুর থেকে সুজন মিয়া, রবিউল ইসলাম ও নুর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে গতকাল মঙ্গলবার সকালে ডাকাতির সরঞ্জাম, মালপত্রসহ ডাকাত সর্দার আমিনুল ইসলামকে চিলমারী থেকে গ্রেপ্তার করা হয়।