গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে সদর উপজেলার আধারা-মুন্সিগঞ্জ সড়কের চরডুমুড়িয়া বাজার এলাকায় একটি অটোরিকশা থেকে শনিবার রাতে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বিকেলে র্যাব-১১-এর একটি দল মুন্সিগঞ্জ সার্কিট হাউসের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এ কথা জানায়। র্যাব জানায়, ওই চারজনের কাছ থেকে তিনটি পিস্তল, একটি বিদেশি ওয়ান শুটারগান, ১৫টি গুলি, পাঁচটি মুঠোফোন ও একটি ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হোসাইন মামুন, আবদুল কাদির, দেলোয়ার হোসেন ও মো. আসলাম। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।