গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর পারিজাত আমতলী এলাকায় একটি কারখানার টাকা লুট হওয়ার ঘটনায় গত মঙ্গলবার রাতে জয়দেবপুর থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ চার কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কারখানার ম্যানেজার নূর মোহাম্মদ রুহুল কুদ্দুস, হিসাবরক্ষক বিজন সাহা, সহকারী ভান্ডাররক্ষক রতন চন্দ্র শীল ও মাইক্রোবাসের চালক মজিবর রহমান। কোনাবাড়ীর পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার আইএফআইসি ব্যাংকের কোনাবাড়ী শাখা থেকে কারখানার শ্রমিক-কর্মচারীদের বেতনের জন্য ৪৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা তুলে মাইক্রোবাসে করে নেওয়া হচ্ছিল। পথে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা মাইক্রোবাস থামিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।