গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গত মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ফেনী পৌর এলাকার চাড়িপুর, সার্কিট হাউস রোড ও হাজারী রোডে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৩০০টি ইয়াবা বড়ি ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হানিফ (৩৮), জহির উদ্দিন (৩৭), মীর আহম্মদ মিন্টু (৩৫) ও হানিফ মিয়া (৪০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ইকবালুর রহমান জানান, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।