গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বন্দর থানার কামতাল তদন্ত কেন্দ্র পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে বন্দর উপজেলার মদনপুর ইসলামিয়া সুপার মার্কেটের সামনে থেকে ডিবি ৫৫টি ইয়াবা বড়িসহ মাছুম (৩২) ও সোহেল (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করে। একই রাতে লাঙ্গলবন্দ এলাকা থেকে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ ৫৫টি ইয়াবা বড়িসহ আলী আকবর (৫০) ও মাইনুল ইসলাম (১৯) নামের দুজনকে গ্রেপ্তার করে।