গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুটি চোরাই সিএনজিচালিত অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আহসান পারভেজ সিকদার, গিয়াস উদ্দিন, মো. সরোয়ার ও সাইফুল ইসলাম। গত সোমবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল মোনাফ প্রথম আলোকে জানান, রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে নগরের চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা থেকে দুটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।