গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা সদর উপজেলার ধলহরা বাজার এলাকা থেকে গতকাল শুক্রবার দুপুরে ভারতীয় ওষুধ, থ্রিপিসসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান, সাতক্ষীরার কুকরালী এলাকার চোরাকারবারি আবদুল হামিদ একটি পিকআপে করে ওই মালামাল ঢাকায় পাচার করছিল। পাচারের কৌশল হিসেবে তারা প্রধান সড়ক ব্যবহার না করে শহরতলির সড়কপথ ব্যবহার করছিল। পিকআপ থেকে ৩০ বস্তা থ্রিপিস ও পাঁচ বস্তা ওষুধ জব্দ করা হয়। এ সময় ওই চোরাকারবারি, পিকআপের চালক, চালকের সহকারী ও পিকআপে থাকা একজন শ্রমিককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে। মাগুরা প্রতিনিধি|