প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থেকে গতকাল সোমবার রাতে অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা হলো মো. তৈয়ব, কামাল হোসেন, মো. সেলিম ও আমিনুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ নাঈমুল হাছান প্রথম আলোকে বলেন, ২৩ এপ্রিল জোরারগঞ্জের পূর্ব হিঙ্গুলী এলাকায় খোরশেদ আলমের ঘরে ডাকাতি হয়। ওই সময় ডাকাতের হামলায় পাঁচজন আহত হন। এ ঘটনায় মামলার পর পুলিশ অভিযান শুরু করে। অভিযানে চার ডাকাতকে গ্রেপ্তার ছাড়াও একটি কাটাবন্দুক, একটি এলজি, একটি চায়নিজ কুড়াল, দা ও ছুরি উদ্ধার করা হয়।