গ্রেপ্তার-৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতির চেষ্টাকালে গতকাল সোমবার ৪ ভুয়া ডিবি পুলিশকে একটি মাইক্রোবাসসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে দুটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার চারজন হলেন ঢাকার খিলগাঁওয়ের সিপাহীবাগ টেম্পোস্ট্যান্ড এলাকার নাসির উদ্দিন (৩২), ঢাকার মুগদা বাসাবোর গিয়াস উদ্দিন (৪৩), গাজীপুর চৌরাস্তার সাইফুল ইসলাম এবং উত্তরা বাড্ডা এলাকার স্বাধীন (৪৪)।