গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চেঙ্গাইন এলাকায় গতকাল সোমবার ভোরে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার ও ডাকাতির কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। সোনারগাঁ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকার মদনপুর-আড়াইহাজার সড়কে ট্রাক নিয়ে ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা ডাকাত দলের সদস্য ফেনীর বাগদানা গ্রামের রনি মিয়া, চাঁদপুরের লক্ষ্মীপুর গ্রামের কাউছার আহাম্মেদ, ময়মনসিংহের বৈসর গ্রামের হাসনাতুল শহিদ এবং একই জেলার গফরগঞ্জ গ্রামের সোহেল খানকে গ্রেপ্তার এবং ডাকাতির কাজে ব্যবহার করা ট্রাকটি জব্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।