প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের বিভিন্ন জায়গায় গত বুধবার রাতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের কর্মীসহ ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, হরতালে নাশকতা ঠেকাতে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া, চান্দনা চৌরাস্তা, লক্ষ্মীপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ৩৬ জন শিক্ষার্থী রয়েছেন। জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।