গ্রেপ্তার ৪২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে দেবহাটা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মাসুদ রানাসহ ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার সকাল থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১৭ জন, কলারোয়ায় ছয়জন, তালায় পাঁচজন, কালীগঞ্জে পাঁচজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে দুজন, দেবহাটায় দুজন ও পাটকেলঘাটায় দুজন। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।