গ্রেপ্তার ৪৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ জামায়াতের দুই কর্মীসহ ৪৫ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে। জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তার করা দুই জামায়াত কর্মী বেলাল হোসেন (৫০) ও শহিদুল ইসলামের(৪০) বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে। এ ছাড়া মাদক ব্যবসা, ছিনতাই ও নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।