প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার প্রস্তুতির সময় কক্সবাজারের মহেশখালী থেকে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দুপুরে উপজেলার একটি মাদ্রাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, ঈদ পুনর্মিলনীর নামে জামায়াত-শিবিরের কর্মীরা এলাকায় নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে জামায়াতের কর্মী মোজাম্মেল হক, শিবিরের কর্মী আবুল ফয়েজ, মোহাম্মদ রশিদ, জসিম উদ্দিন ও মোহাম্মদ নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শুরা সদস্য মোহাম্মদ জাকের হোছাইন বলেন, ওই মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছিল। এ অনুষ্ঠানের সঙ্গে জামায়াতের কোনো সংশ্লিষ্টতা ছিল না।