গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলায় মুঠোফোন টাওয়ারের ব্যাটারিসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার মাঝিবাড়ি বাজারের হবি মিয়ার বাড়ির পাশ থেকে মুঠোফোন টাওয়ারের চারটি ব্যাটারিসহ ওই পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলো পিরোজপুরের নাজিরপুরের বানিয়ারি গ্রামের শহিদুল হাওলাদার ও শহিদুল খান, বরগুনার তালতলীর কাজদিয়া গ্রামের ফরহাদ হোসেন এবং খুলনার রূপসার আলাইপুর গ্রামের নিয়ামুল হোসেন ও জয়নাল শিকদার। মধুখালী থানার ওসি রুহুল আমিন বলেন, তারা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য। এ ঘটনায় এসআই মোজাহারুল ইসলাম একটি মামলা করেছেন। তাদের গতকাল কারাগারে পাঠানো হয়েছে।