প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকল সিডি রাখার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রয়েল রোড এলাকার নবী মার্কেট থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. পারভেজ, হেফাজ উদ্দিন, রবিউল আউয়াল, মো. লিটন ও মো. ইরফান। র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নকল সিডি রাখা ও বিক্রির অভিযোগে পাঁচ দোকানিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ২ হাজার ৯০টি নকল সিডি, পর্নোগ্রাফি ভর্তি হার্ডডিস্ক ও পেনড্রাইভ উদ্ধার করা হয়। এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।