গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে এক বিএনপি নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার গুরুবদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জুয়ার আসর থেকে উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সগির আহমদসহ আরফত আলী, জাকারিয়া, মতিন ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই সময় বেশ কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।