গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার থেকে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে চন্দ্রগঞ্জ বাজার এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সন্ত্রাসী মো. লিটন, ফারুক হোসেন, নুর মোহাম্মদ ও মাদক ব্যবসায়ী মো. সোহেল, হারুনুর রশিদ। এ সময় তাঁদের কাছ থেকে গাঁজা ও ফেনসিডিলসহ মাদক সামগ্রী উদ্ধার করা হয়।