প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার বটিয়াঘাটায় ডাকাত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আটক ব্যক্তিরা হলেন পলাশ বৈরাগী (৩২), নজরুল ইসলাম (২৩), প্রতাপ বৈরাগী (২২), সুমন হোসেন (২২) ও আরেফিন গাজী (২৮)। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দীন বলেন, শুক্রবার দিবাগত রাতে উপজেলার গোপালখালী খেয়াঘাট এলাকা থেকে ওই পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৬ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা করেছে।