গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে চাঁদাবাজির সময় পাঁচ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় চাঁদাবাজির ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলার গোবিন্দপুর এলাকার মো. মনোয়ার হোসেন (৪৭), একই উপজেলার বড়শাধিপুর গ্রামের মো. আতাউর রহমান (৫৫), মো. জামিল (৩৭); বরিশালের মেহেন্দীগঞ্জের মাসকাজি বাজার এলাকার মো. দুলাল (২২); মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ থানার কামাল ব্যাপারী (৩৮)।