প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়ন থেকে গত রোববার গভীর রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইউনিয়নের গিলাবুনিয়া গ্রামের এসাহাক সিকদার (৮৫), বল্লভ গ্রামের সলেমান মৃধা (৮৫), আবদুল ছত্তার (৬০), গলাচিপা গ্রামের আবদুল আউয়াল মৌলভী (৬০) ও আবদুল গনি হাওলাদার (৬৫)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম বলেন, রাত ১২টার দিকে ইটবাড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের রাষ্ট্রদ্রোহিতার মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।