গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া, হলুদিয়া ও দস্তিদারহাট এলাকায় গতকাল মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাই মদসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাতকানিয়ার ছদাহা ফকিরপাড়া এলাকার রুপন কান্তি দাশ (৩৫), বাজালিয়া বটতল এলাকার নাছির উদ্দিন (২০), বাঁশখালীর সাধনপুর এলাকার পরিতোষ কুমার (৪২), পটিয়া উপজেলার মোজাফ্ফরাবাদ এলাকার অনিল মুহুরি (৩০) ও চন্দনাইশের বরকল এলাকার রুমেল চক্রবর্তী (২৮) ও জনপ্রিয় পাঠক (৩০)। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, গ্রেপ্তার করা ছয় ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।