গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় গত মঙ্গলবার রাতে ডাকাতির অভিযোগে একটি যাত্রীবাহী বাস থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনারগাঁ থানার এসআই আবদুল হক শিকদার বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী ওই বাসে যাত্রীবেশে ১০ জন ডাকাত ঢাকার সায়েদাবাদ থেকে ওঠে। কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতিকালে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত চারটি ছোরা, রশি ও একটি মুঠোফোন সেট জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহিনুর ওরফে শাহিন মিয়া, পাখি ওরফে ফারুক মিয়া, দেলোয়ার ওরফে রাজা মিয়া, জাকির হোসেন, সাজেদুর মিয়া ও আক্কাছ আলী।