গ্রেপ্তার ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক বিক্রির অভিযোগে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, গত বুধবার রাতে আইস ফ্যাক্টরি রোড থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ মো. মালু, বিআরটিসি মোড় থেকে এক কেজি গাঁজাসহ আনোয়ারা বেগমকে, পুরাতন রেলস্টেশন এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মো. জুয়েলকে এবং কর্ণফুলী থানা এলাকা থেকে ৫০০ ইয়াবা বড়িসহ সিরাজুল মনির ও তারেক নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গতকাল সকালে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে মনোয়ারা বেগম নামের এক নারীকে চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।