গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজিয়া বেগম (৪০) নামের এক বিধবাকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত তিনজনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানার উপপরিদর্শক ছাব্বির আহমেদ জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে রাজিয়াকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। বুধবার রাতে নিহত রাজিয়ার ছেলে শরীফ মিয়া রূপগঞ্জ থানায় এ মামলা করেন। মামলায় রাজিব, প্রান্ত বিশ্বাস, প্রশান্ত বিশ্বাস, আরমান মিয়া, ইব্রাহীম ও বুলবুলকে গ্রেপ্তার করা হয়।