গ্রেপ্তার ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে গতকাল রোববার ভোরে এক নারী দালাল ও সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, গতকাল ভোরে বিজিবির সদস্যরা শাহপরীর দ্বীপ মাঝরপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালান। এ সময় এক নারী দালাল ও সমুদ্রপথে মালয়েশিয়াগামী ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।