প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ী ও ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সকালে
শহরের জেবি রোড এলাকা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাকছুদ আলমকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ছাড়া সদর উপজেলার হোগলডহরী এলাকায় অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো পলাশ, রুবেল, সেলিম, খোরশেদ আলম, রুহুল আমিন ও সোহাগ। জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের
আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।